ইউপি উন্নয়ন সমন্বয় কমিটি বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটি (ইউডিসিসি) গঠন এবং কমিটির কার্যপ্রণালী সম্পর্কিত দিনব্যাপী কর্মশালা ২০ আগস্ট অনুষ্ঠিত হয়। ফেনী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জাইকার পক্ষে আয়াকা তাকানো। কর্মশালায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির গঠন প্রণালী, কাজের ধরণ এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনায় সরকারি- বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।