ইউপি সদস্যের বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বুধবার রাতে সন্ত্রাসীরা এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বসতবাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীরের স্ত্রী ফরিদা ইয়াছমিন মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকায় বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলমগীরের বাড়িতে গত বুধবার ভোররাতে র্যাব সেজে একদল সন্ত্রাসী হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা বাড়ির দরজা ভেঙে ঢুকে ভাঙচুর চালায়। তারা নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় হামলায় ইউপি সদস্যের স্ত্রী ফরিদা ইয়াছমিন আহত হন। পরে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।