মার্কিন জ্যোতির্বিদেরা বৃহস্পতি গ্রহের চাঁদ হিসেবে পরিচিত ইউরোপা উপগ্রহে প্রাণের অনুসন্ধান করতে যাচ্ছেন। সেখানে একটি মহাসাগর রয়েছে। তাই মরুপ্রধান মঙ্গল গ্রহের চেয়ে ইউরোপায় প্রাণের অনুসন্ধানে সাফল্যের সম্ভাবনা বেশি বলেই মনে করছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) গবেষক রবার্ট পাপালারাডো বলেন, পৃথিবীর বাইরে প্রাণীর জীবনধারণের সম্ভাবনা বিচেনায় সৌরজগতে ইউরোপাই সবচেয়ে উপযুক্ত স্থান। তাই সেখানে ব্যয়সাধ্য অনুসন্ধানী অভিযান শুরুর বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। ওই উপগ্রহে বরফের স্তর তুলনামূলক হালকা। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে দেশটির বিজ্ঞানীদের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকে ইউরোপা অভিযানের একটি প্রস্তাব উপস্থাপন করবে নাসা। মেরিল্যান্ডের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ জন্য ক্লিপার নামের একটি প্রকল্প তৈরি করেছেন। এতে ইউরোপা অভিযানের মোট ব্যয় দেখানো হয়েছে ২০০ কোটি মার্কিন ডলার। এএফপি।