ইউল্যাবে শেক্সপিয়ারের জন্মজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ইংরেজি ও মানববিদ্যা বিভাগের উদ্যোগে সম্প্রতি উইলিয়াম শেক্সপিয়ারের ৪৪৮তম জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান ও ঢাকা বিশ্বদ্যািলয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কায়সার হক এবং সভাপতিত্ব করেন ইউল্যাবের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোহীত উল আলম। প্রধান অতিথি দেশি-বিদেশি খ্যাতনামা গবেষক ও সমালোচকদের নিবন্ধ নিয়ে শেক্সপিয়ারের ওপর পাঁচ খণ্ডের সমালোচনামূলক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এটি সংকলন ও সম্পাদনা করেছেন অধ্যাপক মোহীত উল আলম। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বইটি ইউল্যাব লাইব্রেরিতে সংরক্ষিত থাকবে। অনুষ্ঠানের শেষে নায়লা আজাদ নূপুরের পরিচালনায় শেক্সপিয়ারের নাটক দ্য টেমিং অফ শ্রু, এ মিডনাইটস ড্রিম, ওথেলো ও কিং লিয়র-এর অংশবিশেষ মঞ্চস্থ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।