প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এবং ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে। চুক্তিতে ইউল্যাবের পক্ষে জহিরুল হক, পরিচালক একাডেমিক অ্যাফেয়ার্স ও ডেটাসফটের পক্ষে মনজুর মাহমুদ, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সই করেন।এ চুক্তির মাধ্যমে ইউল্যাবের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর এক বছরের প্রশিক্ষণ দেবে। এ চুক্তির ফলে ইউল্যাবের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের পরিব্যাপ্তি অনেকাংশে বৃদ্ধি পাবে।