ইউসিবি মদুনাঘাট শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে মদুনাঘাট শাখায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, মুখ্য হিসাব নিয়ামক আবদুল মোনায়েম, ব্যাংকের শাখা ব্যবস্থাপক কাজী জসিম প্রমুখ।আনোয়ারুল আজিম বলেন, ‘দীর্ঘ ২৮ বছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।’ পরে তিনি উপস্থিত সবাইকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। বিজ্ঞপ্তি।