ইকুইটির শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেডের ১২ বছর উদ্যাপন উপলক্ষে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ২৫ ফেব্রুয়ারি নগরের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।এতে দ্বিতীয়-চতুর্থ শ্রেণীর শিশুরা ক বিভাগে ‘বাংলাদেশের ফুল ও পাখি’ এবং পঞ্চম-সপ্তম শ্রেণী পর্যন্ত শিশুরা খ বিভাগে ‘আমার বাড়ি’ বিষয়ে ছবি আঁকে। প্রতিযোগিতায় শিল্পী আহমদ নেওয়াজ, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন এবং প্রভাষক আলপ্তগীন তুষার বিচারক ছিলেন।ক বিভাগে পুরস্কার পেয়েছে সাজানা শাহীন (প্রথম পুরস্কার) দি প্লে সেন্টার কেজি স্কুল, অরিত্র কুমার মজুমদার (দ্বিতীয়) মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, ধ্রুব জ্যোতি দাশ (তৃতীয়) বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ, অমল সরকার (বিশেষ পুরস্কার) লিটল জুয়েলস স্কুল, পুষ্পিতা বিশ্বাস (বিশেষ) লিটল জুয়েলস স্কুল, অফিফ ইনতিসার (বিশেষ) ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, রাইসা হাসিন চৌধুরী (বিশেষ) লিটল জুয়েলস স্কুল ও সৌরদীপ্ত প্রিতম দে (বিশেষ) লিটল জুয়েলস স্কুল।খ বিভাগে পুরস্কার পেয়েছে মাহমুদুল হাসান (প্রথম পুরস্কার) হালিশহর আলহাজ মহাব্বত আলী সি কে উচ্চবিদ্যালয়, ইনতেসার আইনান (দ্বিতীয়) সিজিএস স্কুল, কাজী সাদমান সাকিব (তৃতীয়) লিটল জুয়েলস স্কুল, শাওন জাহান (বিশেষ পুরস্কার) বিএন স্কুল অ্যান্ড কলেজ, জান্নাতুন নুর (বিশেষ) আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, বিপুল রায় (বিশেষ) চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, ফারিন হাসিন চৌধুরী (বিশেষ) লিটল জুয়েলস স্কুল ও তাওশিফ জাহিদ চৌধুরী (বিশেষ) সিজিএস স্কুল।বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকসহ ৪ মার্চ বহদ্দারহাট স্বাধীনতা পার্কে অনুষ্ঠেয় ইকুইটির ১২ বছর পূর্তি উৎসবে আমন্ত্রণ জানিয়ে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিযোগীদের হোপ ট্রেড, ৫৭-৬ আমিরবাগ আবাসিক এলাকা, মেহেদিবাগ কার্যালয়ে যোগাযোগ করে সনদপত্র সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।