ইকো ও কোডেকের আয়োজনে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইকো কো অপারেশন-বাংলাদেশ এবং কোডেকের যৌথ উদ্যোগে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়নের লক্ষ্যে একটি কর্মশালা শুরু হয়েছে।
‘থিয়োরী অব চ্যাঞ্জেস’ শিরোনামে ‘টেকসই খাদ্য ও পুষ্টির নিশ্চয়তা বিধান’কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ১৭ জুলাই এ কর্মশালা শুরু হয়। ২১ জুলাই কর্মশালাটি শেষ হবে।
খুলশী-চট্টগ্রাম কোডেক ভবনে শুরু হওয়া কর্মশালাটি পরিচালনা করছেন ডেনমার্ক থেকে আগত পরামর্শক মরটেন রোনেনবার্গ। কর্মশালায় দেশের এবং দেশের বাইরের বিভিন্ন উন্নয়ন সংস্থা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধি, কোডেকের ঊর্ধ্বতন কমকর্তাসহ ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। কর্মশালায় অংশগ্রহণকারী সংস্থা ও প্রতিনিধিরা হচ্ছেন আইন ও সালিশ কেন্দ্রের সুলতানা কামাল, নিজেরা করি এর খুশী কবির, কোডেকের খুরশীদ আলম, ইকো নেপালের বিদ্যা ভুরটাল, ইকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলেন ভন ডর ভিক, কৃষি অধিদপ্তরের উপপরিচালক ফজলুর রহমান. মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচাল কদর আহমেদ, উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আইভী হাসান, হাতিয়ার উন্নয়ন সংস্থা দ্বীপ–এর রফিকুল ইসলাম, ঢাকা শেডের ফিলিপ গাইন, ঢাকার এ আই এম এস এর কাজী রুখসানা রুমা, আফরোজা আকতার, রবিউল ইসলাম, জেমস্ পি. বিশ্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি