ইচ্ছেমতো যন্ত্রের আবরণ
পোশাকের পাশাপাশি ব্যবহার্য বিভিন্ন যন্ত্রেও এখন লেগেছে ফ্যাশনের ছোঁয়া। এমন অনেকেই আছেন, যাঁরা সঙ্গে থাকা মোবাইল ফোনসেটটি সাজাতে চান মনের মতো করে। যার বহিঃপ্রকাশ ঘটতে পারে প্রিয় শিল্পীর, প্রিয়জনের, নিজের ছবি কিংবা পছন্দের যেকোনো নকশা দিয়ে। এটা করা এখন খুবই সহজ। জিমাস্ক বিউটি র্যাপ নামের এই বিশেষ পণ্যটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে এসেছে আইডিয়া ম্যাক্স নামের একটি প্রতিষ্ঠান। শুধু মোবাইল ফোনসেটই নয়, যেকোনো বহনযোগ্য ইলেকট্রনিক পণ্য যেমন ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি প্লেয়ার, আইপডসহ এমন যেকোনো পণ্য আপনি পছন্দসই নকশা দিয়ে সাজাতে পারেন নিজের মতো করে। এতে আপনার প্রিয় যন্ত্রটির সৌন্দর্য যেমন বাড়বে তেমনি এটি সুরক্ষিত থাকবে দাগ, ময়লা, ঘাম ও ধুলাবালি থেকে। আইডিয়া ম্যাক্সের প্রধান পরিচালন কর্মকর্তা জিয়াউল আহসান জানালেন, ‘জিমাস্ক বিউটি র্যাপে বিভিন্ন পণ্যের ডিজাইনে ব্যবহার করা হয় বিশেষভাবে তৈরি খুব পাতলা একধরনের পরত, যা তিন থেকে সাত বছর পর্যন্ত টেকসই হয়। আবার চাইলে যেকোনো সময় এর নকশা পরিবর্তন করতে পারেন।’জিমাস্কের রয়েছে নানা ধরনের নকশা। চাইলে সেখান থেকে অথবা নিজের পছন্দমতো ডিজাইন করতে পারেন। আর এ সেবাটি পাওয়া যাবে ২০ থেকে ৪০ মিনিটের মধ্যেই। এর পাশাপাশি পছন্দমতো নানা রঙের পাথরও বসিয়ে নিতে পারবেন যন্ত্রে। জিমাস্কের এই বিশেষ সুবিধাগুলো পাওয়া যাবে ঢাকার বসুন্ধরা সিটির লেভেল ১ ও ৮-এ, বনানী আওয়াল সেন্টার ও চট্টগ্রামের শাহপুরী টাওয়ারে। ফোন: ০১৭৩০০৮৭১৫৭