ইছাখালীতে বন্ধু পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালীতে সামাজিক সংগঠন বন্ধুর উদ্যোগে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান। ১৪ মার্চ উপজেলা সদর ইছাখালীর একটি সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।ইছাখালী এলাকার কয়েকজন তরুণ ‘বন্ধু’ নামের সংগঠনটি গড়ে তোলেন। উদ্দেশ্য সমাজে সম্প্রীতির বাণী ছড়িয়ে দেওয়া। সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে তৃতীয়বারের মতো এমন পুনর্মিলনীর আয়োজন করেন তাঁরা। সংগঠনের সদস্যরা জানান, পুনর্মিলনী উপলক্ষে অনুষ্ঠানস্থলে আলোকসজ্জা করা হয়। এ ছাড়া ব্যানার, পোস্টার ও ফেস্টুন দিয়ে সাজানো হয় সড়ক ও ফুটপাত। আগত অতিথিরা বন্ধুত্বের উষ্ণতায় কাটান বেশ কয়েক ঘণ্টা। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।পুনর্মিলনীতে আসা জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ইউসুফ বলেন, এখানে এসে খুব ভালো লাগল। সবাই খুব আন্তরিক ও অতিথিপরায়ণ। রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ জানান, যোগ্য নাগরিক গড়ে তুলতে কাজ করছে বন্ধু। অনুষ্ঠানে গান পরিবেশন করেন মো. সাগর, জিকু দত্ত, স্মরণ দত্ত ও মো. মিজান।