ইছামতি মুহাম্মদিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণ ও সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার ইছামতি মুহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও বার্ষিক সভা ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বের অনুষ্ঠানের প্রথমেই ছিল পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজাদ ছাল্লাল। সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোসলেম উদ্দীন। বক্তব্য দেন অধ্যাপক রমজান আলী, মোহাম্মদ সাইফুল্লাহ, জিয়াবুল হোসেন, মোজাফ্ফর আহমদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আয়ুব, দিদারুল আলম প্রমুখ। বার্ষিক প্রতিবেদন ও উন্নয়ন পরিকল্পনা পেশ করেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) আবদুর রহিম। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দ্বিতীয় পর্বে বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফের পীর মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদ ও চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান। আলোচনা করেন মাওলানা শেহাব উদ্দীন, নুরুল আলম, আমান উল্লাহ, নুরুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আলোকিত মানুষই পারে নিজের পরিবার, সমাজ, দেশকে সুখী ও সমৃদ্ধ করতে। বিজ্ঞপ্তি।