ইছামতী মুহাম্মদিয়া মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিকতা-বিবর্জিত শিক্ষা বাস্তব জীবনে কোনো কাজে আসে না। গত ২৫ জানুয়ারি সাতকানিয়ার ইছামতী মুহাম্মদিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (স.) ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাওলানা আবদুর রহিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সিরাজুল ইসলাম, পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরওয়ার কামাল প্রমুখ। বিজ্ঞপ্তি।