ইঞ্জিনিয়ার চৌধুরী মোহাম্মদ মহসিন ফাউন্ডেশনের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার চৌধুরী মোহাম্মদ মহসিন ফাউন্ডেশন ফর হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টের বার্ষিক সাধারণ সভা ১২ মার্চ হাটহাজারীর বটতলীতে ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার রোকন উদ্দীন মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ইঞ্জিনিয়ার চৌধুরী মোহাম্মদ মহসিন, নাদের খান, এ কিউ এম কামরুল ইসলাম ও কাজী কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফতেয়াবাদ আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কদর, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্মচারী সংসদের সভাপতি মো. ইউসুফ সরওয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি।