ইটভাটায় বনের কাঠ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার পদুয়া বন বিভাগের আওতাধীন সাতকানিয়ার মিঠাদীঘি ও কেরানীহাট এলাকা থেকে দুই হাজার ঘনফুট কাঠ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। গত ২৯ নভেম্বর এলাকার পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করা হয়। ইটভাটাগুলো হলো পিবিএম, কেবিএম, এসবিএম, এমবিএম ও এমটিএম। উদ্ধারকৃত কাঠের মূল্য প্রায় এক লাখ টাকা। দীর্ঘদিন ধরে বনাঞ্চল থেকে কাঠ এনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল এসব ভাটায়। চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা (দক্ষিণ) বখতিয়ার নূর সিদ্দিকী জানান, ইটভাটাগুলোর বিরুদ্ধে বনের কাঠ রাখার অপরাধে বিভাগীয় মামলা দায়ের করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।