প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজেকেএস ইটারনাল প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে শিরোপা জয় করেছে কাস্টমস স্পোর্টস ক্লাব। সিজেকেএস প্রশিক্ষণ মাঠে ২ নভেম্বর বিকেলে ফাইনালে তারা ২০-১৩ গোলে সেবা নিকেতনকে পরাজিত করে। এর সুবাদে আগামী মৌসুমের প্রিমিয়ার বিভাগ খেলবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। ফাইনাল ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন কাস্টমস স্পোর্টস ক্লাবের নিউটন। তা ছাড়া ফেয়ার প্লে ট্রফি জিতেছে স্টার ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দীন প্রধান অতিথি এবং স্পন্সর প্রতিষ্ঠান ইটারনাল ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্টস লি.–এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম এমতাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।