ইডিইউ ক্যাম্পাসে সেমিনার সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) ক্যাম্পাসে সম্প্রতি ‘নৈতিক সংকট কীভাবে আর্থিক সংকটকে প্রভাবিত করে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইডিইউ উপাচার্য মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ পড়েন ইডিইউর আন্তর্জাতিক পরামর্শক বোর্ডের সদস্য হাবিবুল হক খোন্দকার। আলোচনা করেন ইডিইউর অধ্যাপক আবুল হোসাইন, তাহলিল আজিম, নুরুল আবসার, মোসলেউদ্দিন খালেদ, রায়হানুল হারুন, শুভব্রত সাহা, তাবাসসুম চৌধুরী, আরাফাত হোসেন ও সাদ হোসেন। মূল প্রবন্ধে হাবিবুল হক খোন্দকার বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে স্বাধীন ব্যক্তিতন্ত্রের যুগ থেকে ক্রমান্বয়ে সামাজিক নিয়ন্ত্রণ ও পূর্ণ কর্তৃত্বের প্রভাবসম্পন্ন রাষ্ট্রের অভ্যুদয় হয়। সমাজ বিকাশের এ ধারায় এক সময় সমাজতন্ত্রের জয়জয়কার এবং পরবর্তী সময়ে ২০ শতকের শেষ ভাগে সমাজতন্ত্রের পতনের পর আবার পুুঁজিবাদী বিকাশের সূত্রপাত হয়। বর্তমান দশকে বিশ্ব মন্দার প্রভাব কাটিয়ে নতুন ভাবে বিশ্ব অর্থনীতিকে সাজাবার প্রয়োজন দেখা দেয়। এখন ব্যক্তিগত লাভ সর্বাধিকরণের সঙ্গে মানব হিতৈষণার ধারণাও গুরুত্ব পেতে শুরু করেছে। তাই বর্তমানে শুধু লাভ সর্বাধিকরণ নয়, মানুষের জন্য সহমর্মিতা, সহানুভূতি ও বদান্যতা প্রভৃতি দ্বারাও পরিচালিত হওয়ার তাগিদ অনুভূত হচ্ছে। সঞ্চালক ছিলেন ইডিইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ কাইয়ুম চৌধুরী। বিজ্ঞপ্তি।