ইডিইউ শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিব ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউর) শিক্ষার্থীরা। সম্প্রতি নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন ইডিইউর সোশ্যাল সার্ভিস ক্লাবের সদস্যরা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইডিইউর ট্রেজারার শামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, ডিরেক্টর অ্যান্ড প্ল্যানিং শাফায়েত চৌধুরী, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, সোশ্যাল সার্ভিস ক্লাবের উপদেষ্টা প্রমিলা হক, ক্লাবের আহ্বায়ক মো. তৈয়ব হিমেল, সমন্বয়ক হাসিন ইশরাক প্রমুখ।

প্রসঙ্গত, কেবল শীতবস্ত্র বিতরণ নয়, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোনো দুর্যোগ কিংবা বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন সব সময়। বিজ্ঞপ্তি