ইডিইউতে ফরাসি ভাষার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল ইয়েগার বলেছেন, ইচ্ছাশক্তি থাকলে যেকোনো অসম্ভবকে সম্ভব করা যায় সহজেই। তবে এর জন্য প্রয়োজন ধৈর্য, শ্রম আর কঠিন অধ্যবসায়।

তিনি গত সোমবার বিকেলে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউর) নগরের প্রবর্তক সেন্টারে আয়োজিত ফরাসি ভাষার ওপর প্রশিক্ষণ গ্রহণকারীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজের উপপরিচালক গুরুপদ চক্রবর্তী ও ইডিইউর সহযোগী ডিন মীর মোহাম্মদ নুরুল আবসার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ফাতেমা মুনির ও ফাহিমা হারুন। অন্যান্যের মধ্যে ইডিইউর সহ-উপাচার্য, সহযোগী ডিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।