ইতালিতে বাংলাদেশিদের সংস্কৃতিচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্সবে বাংলাদেশিদের পরিবেশনা
উত্সবে বাংলাদেশিদের পরিবেশনা

ইতালিতে ক্রমশ বাড়ছে বাংলাদেশি। রাজধানী রোমের প্রায় সর্বত্রই দেখা মেলে তাদের। রোমের তরপিন্নাতারা এলাকায় তাদের বেশি বসবাস। বাংলাদেশিরা যেখানেই থাকুক না কেন, চেষ্টা করে স্থানীয়দের কাছে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে।
কিছুদিন আগে স্থানীয় মারানেল্লা উত্সবে বাংলাদেশিরা এমনিভাবে তুলে ধরেছে নিজ দেশের কৃষ্টি ও সংস্কৃতি। রাজধানী রোমের মারানেল্লা পার্কে এই উত্সবটি অনুষ্ঠিত হয়েছিল। ইতালির ভাষায় ‘মারানেল্লা ভিয়া ফেসতা’ বলে পরিচিত উত্সবটিতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি ওই এলাকায় বসবাসরত মোট ১০টি জাতিগোষ্ঠী তাদের দেশের সংস্কৃতি পরিবেশনের সুযোগ পায়। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, চীন, মিসর, তিউনিশিয়া, মরক্কো, পাকিস্তান, চিলি, পেরু ও ফিলিপাইন।

বাংলাদেশি খুদে শিল্পীর নৃত্য পরিবেশনা
বাংলাদেশি খুদে শিল্পীর নৃত্য পরিবেশনা

উত্সব অনুষ্ঠিত হয় গত ২৪ মার্চ। সেদিন ছিল রোদেলা দুপুর। তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। শীতপ্রধান দেশের জন্য অসহ্য একটা দিন। অসহনীয় গরমে নাভিশ্বাস সাধারণের জীবন। সূর্যের প্রচণ্ডতার মধ্যে খোলা আকাশের নিচে দর্শক গ্যালারি। এত বৈরিতার মধ্যেও দর্শক টইটুম্বর ছিল বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা দেখার জন্য। আবার দর্শকের সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা। তাদের পরিবেশনায় ছিল সমবেত রবীন্দ্রসংগীত, একক ও দলীয় নৃত্য, খুদে শিল্পীর একক গান ও বাঙালি ঢঙের সাজসজ্জা।

উত্সবে বাংলাদেশিরা
উত্সবে বাংলাদেশিরা

ইতালিতে জন্ম ও পশ্চিমা আবহে বেড়ে ওঠা বাংলাদেশি খুদে শিল্পীদের পরিবেশনা দেখে মনেই হয়নি যে তারা কোনো প্রাতিষ্ঠানিক 

উত্সবে দর্শক
উত্সবে দর্শক

দীক্ষা পায়নি। সমবেত রবীন্দ্রসংগীত পরিবেশনের সময় হারমোনিয়াম, তবলা আর সমবেত কণ্ঠের ভারসাম্য এক দেশীয় আমেজ সৃষ্টি করে। মারানেল্লা সড়কের এক পাশে বাঙালিদের লালন পার্ক নামে পরিচিত পার্কটিতে গানের মঞ্চ তৈরি করা হয়েছিল।
ইতালিয়ান ভাষায় যখন ঘোষণা আসে এখন বাংলাদেশিদের পরিবেশনা, তখন বিভিন্ন দিক থেকে ইতালিয়ানরা ছুটে এসে দর্শক গ্যালারি কানায় কানায় পূর্ণ করে ফেলেন। তাঁদের এই আগ্রহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিজ সংস্কৃতি চর্চায় আরও আগ্রহ বাড়িয়েছে।