ইতালির কফিতে আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান-১ নম্বর থেকে শুটিং ক্লাবের দিকে একটু এগোলেই খাবারের দোকান ‘নান্দুস’-এর বিশাল তোরণ। গাড়িবারান্দা ধরে নান্দুস পার হয়ে ভেতরে ঢুকলেই কফিশপ বারিস্তা লাভাজ্জা। বারিস্তার আরও দুটি শাখা আছে কারওয়ান বাজারের একুশে টেলিভিশনের নিচে ও উত্তরায়।ইতালির শহর তুরিন। এখানেই ১৮৯৫ সালে লুইগি লাভাজ্জা মাত্র ২০ ডলার নিয়ে শুরু করেন নিজের ছোট্ট একটা কফিশপ। বছর কয়েকের মধ্যে তাঁর কফির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। শুধু ইতালি নয়, এর বাইরেও। আর তার একমাত্র কারণ, বিশেষ রেসিপি, বিশেষ কফি বিন থেকে তৈরি বিশেষ কফি। এখন ৯০টিরও বেশি দেশে লাভাজ্জা ছড়িয়ে দিচ্ছে এর কফির সুবাস। পরবর্তী সময়ে ভারতের চেইন রেস্টুরেন্ট বারিস্তার সঙ্গে যুক্ত হয় লাভাজ্জা। উপমহাদেশে এখন বারিস্তা লাভাজ্জা নামেই ব্যবসা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।বারিস্তা লাভাজ্জায় ঢুকলেই মনটা ভালো হয়ে যাবে। কেমন শান্তি শান্তি পরিবেশ। কোথাও কোনো ক্যামেরায় তোলা ছবি নেই। দেয়ালে এখানে-ওখানে ঝোলানো শিল্পীদের দিয়ে আঁঁকিয়ে নেওয়া নানা শিল্পকর্ম। চেয়ারগুলোতে ধূমায়িত কফির কাপ খোদাই করা। বসার জায়গাগুলোও বেশ আরামদায়ক। তবে আপনার দৃষ্টি আকর্ষণ করে নেবে টেবিলগুলো। গিটারের পিকের আদলে বানানো হয়েছে প্রতিটি টেবিল। আর হাতের পাশেই আছে গিটার। আড্ডার ফাঁকে চাইলে গানও শুনিয়ে দিতে পারেন বন্ধুদের।কফি বিন সাধারণত দুই ধরনের হয়। অ্যারাবিকা ও রোবুস্টা। এর মধ্যে অ্যারাবিকা কফির প্রক্রিয়াজাতকরণ কষ্টসাধ্য হওয়ায় দামেও একটু বেশি। এই অ্যারাবিকা কফিই ব্যবহার করা হয় বারিস্তা লাভাজ্জায়।বারিস্তার মূল আকর্ষণ কফি। এর মধ্যে ইন্টারন্যাশনাল ফেভারিট শিরোনামে যে কফিগুলো আছে, সেগুলো তৈরি হয় লাভাজ্জার নিজস্ব গুদাম থেকে আসা সেরা কফি বিন থেকে। রেসিপিটাও নিজস্ব। এই সারির কফির দাম পড়বে ১৯১ থেকে ২৯১ টাকা।অন্যান্য কফির মধ্যে আছে এসপ্রেসো ইতালিয়ানো, ক্যাফে লাটে, ক্যাফে মোকা, ক্যাফে ব্লসম, কাপাচিনো কুকি অ্যান্ড ক্রিম, হ্যাজেলনাট কাপাচিনো, হ্যাজেলনাট লাটে ইত্যাদি। এখানকার কফির স্বাদ অনুযায়ী দামটা হাতের নাগালেই। ৮৩ টাকা থেকে শুরু করে ১৯৬ টাকা পর্যন্ত। সঙ্গে গরম সুইস চকোলেট পাবেন ১৬১ টাকায়। গরমের দিনে অনেকে ঠান্ডা কফি পছন্দ করেন বেশি। আছে সুইস মোকা ফ্রাপে, আইরিশ ক্যারামেল ফ্রাপে, ফ্রাপে হ্যাজেলনাট, বারিস্তা কুকি ক্র্যাঞ্চ, রিচ কফি শেক, সুইস চকোলেট শেক ইত্যাদি। দাম পড়বে ১০৪ থেকে ২৬১ টাকা।কফি ছাড়া অন্যান্য পানীয়র মধ্যে আছে ম্যাঙ্গো চিল, জিঞ্জার ফিজ, ক্ল্যাসিক মোহিটো, স্ট্রবেরি মোহিটো ইত্যাদি।স্যান্ডউইচের মধ্যে আছে ভেজি ও নন ভেজি স্যান্ডউইচ। এর মধ্যে উল্লেখযোগ্য মাখানি চিকেন, ভেজি স্লিমার্স চয়েস, স্মোকড চিকেন, ইত্যালিয়ান চিকেন সালসা। এ ছাড়া ককি, মাফিন, ফ্রেঞ্চ ফ্রাই, ওয়েজেস পাবেন কম দামে। খাওয়া-দাওয়া শেষে অ্যাপাটাইজারের মধ্যে আছে ফ্রুট সানডে, মোকা সানডে, ব্লু-বেরি চিজ কেক, ব্রাউনি ইত্যাদি। দাম ১০০ থেকে ২৬১ টাকা।রসুইঘর থেকেস্মোকড চিকেন স্যান্ডউইচউপকরণ: পাউরুটি ২ টুকরা, ৩০ গ্রাম স্মোকড মুরগির মাংস (দোকানে কিনতে পাওয়া যায়), মেয়োনেজ, মাস্টার্ড ও কেচাপ।প্রণালি: ১ টুকরা পাউরুটি নিয়ে এর ওপর আগে থেকে তৈরি করা ৩০ গ্রাম স্মোকড চিকেন দিতে হবে। তারপর দিতে হবে ১ চা-চামচ মেয়োনেজ। মাস্টার্ড ও অল্প কেচাপ দিয়ে স্যান্ডউইচ মেকারে বসিয়ে ৩০ সেকেন্ড রাখতে হবে। এবার ফ্রেঞ্চ ফ্রাই ও সবজির সঙ্গে পরিবেশন করতে হবে।