ইতালিয়ান রস

স্বামী: কী চাও? যা চাও, তা-ই পাবে।
স্ত্রী: আমি এক শিংওয়ালা একটা ইউনিকর্ন চাই।
স্বামী: সেটা দিতে পারব না। আরেকটা ইচ্ছার কথা বলো।
স্ত্রী: আমি চাই, যেভাবে বলব, ঠিক সেভাবে আমার চুল কাটবে নাপিত।
স্বামী: দাঁড়াও. দাঁড়াও! কোন রঙের ইউনিকর্ন চাইছ, বলো!

ওপরতলার লোকেরা যখন ধুম ধুম শব্দ করে হাঁটাহাঁটি করে, তখন মনে হয় তারা ঠিক এই জিনিসটাই পায়ে দেয়!
বন্ধুকে সাহায্য করার জন্য একজন স্ট্যাটাস লিখেছে ফেসবুকে: বন্ধুরা, কেউ কি বাড়িয়ে দেবে সাহায্যের হাত? চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকোর ফাইনাল খেলার টিকিট কিনেছে আমার বন্ধু। খেলা হবে এই শনিবার। কিন্তু সমস্যা হলো, সেদিনই ওর বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার এক মাস আগে ও ফাইনাল খেলার টিকিট কিনেছে। তাই আমার বন্ধু তোমাদের কাছে অনুরোধ করেছে, কেউ কি আছো, ওই দিন বিয়ে করতে পারো? বিয়ে করতে ইচ্ছুক পাত্রীর ছবি ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে।
একদিন আমিও ক্ষীণাঙ্গী হব, তবে আজকের দিনটা বাদ দিয়ে।
স্ত্রী: প্রিয়, এমন কিছু বলো, যেন আমি আকাশ-বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠি!
স্বামী: তুমি মোটা!