ইতালীয় রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

[email protected]ইতালীয় ককটেলসিসিলির দুই মাফিয়া দায়িত্ব পেয়েছে একজনকে হত্যা করার। যথাসময়ে যথাস্থানে তারা উপস্থিত, তবে শিকারের খবর নেই! অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন বলল, ‘খুব প্রার্থনা করছি এবং আশা করছি, খারাপ কিছু হয়নি তার।’দুই পরিচিত ব্যক্তির দেখা। একজন বলল ‘দুই লাখ লিরা আছে তোমার কাছে?’—না।—বাসায়?—বাসায়? বাসায় সবাই ভালো আছে, সুস্থ আছে।দুই মাতাল ইতালীয় পুলিশ রেললাইন ধরে গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে। —এত লম্বা সিঁড়ি! উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলাম।—আরেকটু অপেক্ষা করো। ওই দেখো, লিফট আসছে।বাসররাতে কনে ঘরে অপেক্ষা করছে পুলিশ স্বামীর। সে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে দুই ঘণ্টা ধরে। অতিষ্ঠ হয়ে শেষমেশ কনে ডাক দিল তাকে,‘মাত্তেও, এতক্ষণ ধরে ব্যালকনিতে কী করছ! ঠাণ্ডা লেগে যাবে তো! ঘরে এসো।’—না গো, এখন আসব না। আমার বাবা সারা জীবন আমাকে বলে এসেছে, এই রাতটা হবে তোমার জীবনের শ্রেষ্ঠ রাত। আমি সেটা মিস করতে চাই না।—একটি বাল্ব বদলাতে কজন সিসিলীয় প্রয়োজন?—তিনজন। একজন বাল্ব বদলাবে আর বাকি দুজন সব প্রত্যক্ষদর্শীকে গুলি করে খুন করবে।পোষা কুকুরকে পেছনের দুই পায়ে দাঁড়াতে শেখানোর প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে স্ত্রী। দেখে স্বামী মন্তব্য করল, ‘কাজ হবে না।’—চুপ করো! শুরুতে তুমিও কথা শুনতে না!—ভ্যাটিকানের পোপ ইতালিতে ফিরে এলে প্লেন থেকে নেমেই ভূমি চুম্বন করেন কেন?—প্রশ্ন থেকেই বুঝতে পারছি, আপনি Alitalia-র প্লেনে চড়েননি কখনো।দুই সিসিলীয়।—পাওলো কোথায়, বলতে পার?—কাজ করছে।—কাজ করছে মানে! তার কি করার কিছু নেই?—সেনিওর রোসি হাসপাতালে? হতেই পারে না! গতকাল সন্ধেবেলা তাকে রেস্টুরেন্টে দেখেছি এক সুন্দরী মেয়ের সঙ্গে।—তার স্ত্রীও দেখেছে।