ইতিবাচক অনুভূতি চাঙা করে ক্যাফেইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজ, সংসার ও বিশ্ব সম্পর্কে ইতিবাচক অনুভূতি জাগিয়ে তোলে ক্যাফেইন। ক্যাফেইন সেবনের পর মনে হয়, দুনিয়াটা বেশ সুন্দর। তখন ইতিবাচক শব্দগুলোও দ্রুত মাথায় আসতে থাকে। এতে একধরনের ভালোলাগার অনুভূতি সৃষ্টি হয়। জার্মানির রুহর বিশ্ববিদ্যালয়ের গবেষক লারস কুসিনকে ও তাঁর সহযোগীরা সম্প্রতি এক গবেষণা শেষে এমন তথ্য জানিয়েছেন। তাঁদের গবেষণা নিবন্ধটি গত বুধবার প্রকাশিত হয়েছে প্লস ওয়ান জার্নালে। এই গবেষণায় ৬৬ জন স্বেচ্ছাসেবীর সাহায্য নেন গবেষকেরা। একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন শব্দ, ছবি ও সুরের প্রতি ক্যাফেইন ও সাধারণ শক্তিবর্ধক গ্রহণকারীরা কীভাবে প্রতিক্রিয়া দেখান, সেটিই খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা। লাইভ সায়েন্স।