ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ই-বুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনা ও গবেষণাকাজে এখন আর ছুটতে হবে না গ্রন্থাগারে। অনেক কিছুর মতোই প্রযুক্তির কল্যাণে হাতের নাগালেই পাচ্ছি নানা তথ্য। ই-বুকের পাতায় চোখ রাখলেই পাওয়া যাবে একের পর এক নানা তথ্য। সেখান থেকে নিজের প্রয়োজনীয় অংশটুকু বাছাই করে নেওয়া যায়। একের পর এক কাগজের বইয়ের পাতা ওল্টানোর ঝক্কি নেই এখানে। কম্পিউটারের পর্দায় পিডিএফ ফাইল থেকে দেখে নেওয়া যায় বইটি। এতে সময় অনেক সাশ্রয় হয়। সম্প্রতি এ ধরনের সুবিধা নিয়ে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বের করেছে ই-বুক। এতে আমাদের দেশীয় সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্যের প্রায় সব উপাদানই তুলে ধরা হয়েছে। ‘কালচারাল সার্ভে অব বাংলাদেশ সিরিজ’ শিরোনামের ই-বুকে রয়েছে ১২টি বিভিন্ন বিষয়ের তথ্য। এর মধ্যে রয়েছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, স্থাপত্য, জাতি ও সংস্কৃতি, সাংস্কৃতিক ইতিহাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ভাষা ও সাহিত্য, লোকজ সংস্কৃতি, শিল্পকলা, বাংলা প্রবচন, লোকগানের ইতিহাস ইত্যাদি। এসব তথ্য ইংরেজি ও বাংলা দুই ভাষায়ই রয়েছে। লেখার পাশাপশি রয়েছে বিষয়ভিত্তিক ছবিও। সবচেয়ে বড় কথা, প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং তথ্যসূত্রও উল্লেখ রয়েছে এতে। ফলে খুব সহজেই ধারণা পাওয়া যাবে। শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, পেশাজীবী আর সাধারণ পাঠক—সবারই কাজে আসবে ই-বুক, এমন আশা করা যায়। নিজাম সিদ্দিকী