ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি কিন্তু সেখানে আটকে থাকব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে গণহত্যার বিচার কার্যক্রম, উদ্বাস্তু সমস্যা আর বিপন্ন পাহাড়ি গরিলাদের নিয়ে খোলামেলা কথোপকথন১৭ বছর চলে গেল। রুয়ান্ডা গণহত্যার বিষয়টি কীভাবে মোকাবিলা করেছে?আমরা একটি জাতীয় ঐক্য ও মীমাংসা কমিশন করেছিলাম। এ কমিশনের আওতায় রুয়ান্ডার সব ধরনের মানুষের প্রতিনিধিরা একত্র হয়ে আমাদের অতীত সমস্যার কারণ এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন। আমি মনে করি, এর মাধ্যমে লোকে বলতে চাইছে, আমরা আসলে এ রকম নই। যা ঘটেছে, তা আমাদের পাওনা ছিল না। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি, কিন্তু সেখানে আটকে থাকব না।আচ্ছা, আফ্রিকায় ক্ষমতার হস্তান্তর এত কঠিন কেন? বিশেষ করে, আপনাদের মতো সাবেক বিদ্রোহী নেতাদের মধ্যে?জানি না। কিন্তু এখানে এটা এমনই। আমাদের নেতারা ক্ষমতায় এসে সব ঠিকঠাক করার এবং দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু পরে একসময় তাঁরা গদিতে থেকে যাওয়ার জন্য অছিলা খুঁজে বের করেন। এটা এখনো আমাদের রাজনীতির এক অন্ধকার দিক।কত দিন প্রেসিডেন্ট থাকার ইচ্ছা আপনার?আমি আমার দ্বিতীয় এবং শেষ মেয়াদ (সাত বছর) পার করছি।সমালোচকেরা বলেন, আপনার মতে সবচেয়ে মৌলিক মানবাধিকার হলো অর্থনৈতিক সমৃদ্ধি। আপনি রাজনৈতিক অধিকারকে কম গুরুত্ব দেন। তাঁদের এই উদ্বেগের জবাবে কী বলবেন?আমার মনে হয়, যাঁরা এ ধরনের উদ্বেগ প্রকাশ করছেন, তাঁরা ইচ্ছা করে আমাদের বক্তব্যকে বিকৃত করেন। আমরা কখনোই বলিনি যে গণতন্ত্র বা স্বাধীনতার বিনিময়ে অর্থনৈতিক উন্নয়ন হওয়া উচিত। কখনো নয়।গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) গোলযোগ থামাতে আফ্রিকান ইউনিয়ন ও আপনাদের প্রচেষ্টা কতটা কার্যকর হবে বলে মনে করেন?এটা সত্যিই খুব কঠিন। এক দেশের নেতাদের পক্ষে আরেকটি দেশ চালানো সম্ভব নয়। সম্ভব নয় অন্য দেশের নেতাকে নির্দেশ দেওয়া। পরস্পরের সঙ্গে আলোচনা করে এবং একত্রে কাজ করার মাধ্যমে আমরা সম্ভাব্য সর্বোচ্চ ফল পাওয়ার চেষ্টা করি। এতে হয়তো সীমিত মাত্রায় উন্নতি হতে পারে। তবে লেগে থেকে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়ার মতো লোক থাকলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব।প্রতিবেশীর সমস্যার প্রতি আফ্রিকার নেতাদের আপাত নির্বিকার ভাবের পরও কি তা সম্ভব?এ সমস্যা শুধু আফ্রিকাতেই নেই। এ কারণেই একটি স্থানে সমস্যা দীর্ঘদিন ধরে টিকে থাকতে পারে। আমার মনে হয়, কঙ্গোয় যা ঘটছে, তার অনেক কিছুর পেছনেই রয়েছে এর অতীতের ছায়া। দশকের পর দশক পাশ্চাত্য নিয়ন্ত্রণ করেছে দেশটিকে।আপনি ৩০ বছর উগান্ডায় উদ্বাস্তু ছিলেন। সেই অভিজ্ঞতা কি রুয়ান্ডায় আসা উদ্বাস্তুদের ব্যাপারে আপনার ভাবনাকে প্রভাবিত করে?আমার চিন্তাচেতনায় উদ্বাস্তু হিসেবে অভিজ্ঞতার একটা বড় স্থান রয়েছে। এটা একটা প্রায় মানবেতর ব্যাপার। কাউকে এ রকম জীবনে যাতে পড়তে না হয়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি। কিছু কিছু সীমান্তের আসলেই কোনো অর্থ নেই এবং থাকা উচিতও নয়।সীমান্তের কথা যখন উঠল, পাহাড়ি গরিলাদের অবস্থা কী?গত পাঁচ বছরে এ বিষয়ে বেশ কৌতূহলকর ঘটনা ঘটেছে। গরিলারা খুব স্বাধীনভাবে চলাফেরা করছে। উগান্ডা থেকে গরিলা আসছে। কঙ্গো থেকেও আসছে অনেক। তারা এখন আমাদের দেশে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় ধরে থাকছে।রুয়ান্ডায় থাকা বেশি নিরাপদ বলে?বিশেষজ্ঞরা তো এ ছাড়া আর কোনো কারণ দেখছেন না। গরিলারা ওই দুটো দেশ থেকে যখন আসে, আমরা তখন তার হিসাব রাখি। সেই হিসেবে পর্যটন ব্যবসা থেকে আয়ের কিছু ভাগ কঙ্গো ও উগান্ডাকে দিই আমরা। এ জন্য একটা ব্যবস্থা করা আছে।আপনি তো টেনিস খেলতে পছন্দ করেন খুব। যদি পদ বদল করে কোনো টেনিস খেলোয়াড় হতে পারতেন, কাকে বেছে নিতেন?আমি রজার ফেদেরারের খুব ভক্ত। তাঁকে দিয়েই শুরু করি!টাইম সাময়িকী থেকে