ইতিহাস সম্মিলনী চট্টগ্রাম জেলা শাখার কমিটি গঠন
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী চট্টগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ১৩ মার্চ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে স্বাধীনতা ও গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
২০১৭-১৯ সালের জন্য করা ২৬ সদস্যের কমিটিতে ইতিহাসের খসড়া সম্পাদক মুহাম্মদ শামসুল হককে সভাপতি, চট্টগ্রাম সরকারি মহসিন কলেজের অধ্যাপক ইলু ইলিয়াসকে সহসভাপতি ও চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অন্য কর্মকর্তারা হলেন যুগ্ম সম্পাদক তাসনুভা রহমান, কোষাধ্যক্ষ সমীর কান্তি নাথ, গবেষণা ও সেমিনার সম্পাদক মুজিব রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কিরিটি দত্ত, সাংগঠনিক সম্পাদক আহসানুল কবির ও মো. মোরশেদুল আলম। সদস্য গাজী মো. সালাহউদ্দিন, সেকান্দর চৌধুরী, এ কে এম বশির আহমদ, সিদ্দিক উল্লাহ খান, সুকুমার দত্ত, শিশির দত্ত, স্বপন দত্ত, শিমুল বড়ুয়া, এ এন এম এ মোমিন, ইউসুফ মোহাম্মদ, অরুণ বিকাশ বড়ুয়া, সৈয়দ আবদুল ওয়াজেদ, হাফিজ রশিদ খান, শুকলাল দাশ, মাসুম চৌধুরী, মো. আলম চৌধুরী ও এস এম এ কে জাহাঙ্গীর। বিজ্ঞপ্তি।