ইতিহাস সম্মিলনী চট্টগ্রামের আহ্বায়ক কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী চট্টগ্রাম শাখার আহ্বায়ক কমিটি সম্প্রতি গঠিত হয়েছে। এতে জ্যেষ্ঠ সাংবাদিক ও ইতিহাসের খসড়ার সম্পাদক মুহাম্মদ শামসুল হককে আহ্বায়ক, অধ্যাপক আবদুল আলীমকে কোষাধ্যক্ষ, অধ্যাপক সুকুমার দত্ত, এ এম এম মুজিবুর রহমান, অরুণ বিকাশ বড়ুয়া ও মাসুম চৌধুরীকে সদস্য করা হয়েছে।
এ ছাড়া সংগঠনের সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিব করা হয়েছে যথাক্রমে প্রভাষক মো. বেলাল হোসেন ও তাসনুভা রহমানকে।
২২ সেপ্টেম্বর বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় সভাপতি ও অধ্যাপক মুনতাসীর মামুন এ কমিটির অনুমোদন দেন। আহ্বায়ক কমিটি আগামী বছরের ২৪ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। বিজ্ঞপ্তি।