ইতিহাস সম্মিলনীর সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা কাল সোমবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় কমিটির সভাপতি মুনতাসীর মামুন, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান ও সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান। আলোচক থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি