ইতিহাসবিষয়ক সাময়িকী 'ইতিহাসের খসড়া'র প্রকাশনা অনুষ্ঠান
ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক সাময়িকী ইতিহাসের খসড়ার উদ্বোধনী সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান ২ সেপ্টেম্বর বই বিপণিকেন্দ্র বাতিঘরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিউরেটর শামসুল হোসাইন, অধ্যাপক ভূঁইয়া ইকবাল, অধ্যক্ষ ফজলুল হক ও রুপালি ব্যাংকের পরিচালক সভাপতি আবু সুফিয়ান।
শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসূফী, চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি রাশেদ রউফ, মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ। অন্যদের মধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান এ কে এম সাইফুদ্দিন, চট্টগ্রাম কর অঞ্চল–১–এর কমিশনার দবির উদ্দিন, সাংবাদিক এম নাসিরুল হক উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সাময়িকীটির সম্পাদক মুহাম্মদ শামসুল হক।
বক্তারা মুহাম্মদ শামসুল হকের মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণামূলক লেখালেখির প্রশংসা করেন এবং তাঁর নতুন উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাসের খসড়ার সহকারী সম্পাদক মোজাম্মেল মাহমুদ। বিজ্ঞপ্তি।