ইতিহাসে লিবিয়া
খ্রিষ্টপূর্ব ৭ম শতক: পশ্চিম লিবিয়ার ত্রিপোলিতানিয়ায় ফিনিশীয়দের বসতি স্থাপন।খ্রিষ্টপূর্ব ৪র্থ শতক: দেশটির পূর্বাঞ্চলে গ্রিকদের উপনিবেশ স্থাপন। তারা দেশটিকে ডাকত লিবিয়া নামে।৭৪ খ্রিষ্টপূর্ব: রোমানদের লিবিয়া বিজয়।৬৪৩ সাল: আমর ইবনে আল-আসের নেতৃত্বে মুসলিমদের লিবিয়া জয়। ইসলামের প্রসার।১৬শ শতাব্দী: লিবিয়া ওসমানিয়া সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।১৯১১-১২: ইতালি লিবিয়া জয় করে।১৯২০-এর দশক: ইতালীয় শাসনের বিরুদ্ধে লিবীয়দের প্রতিরোধ। নেতৃত্ব দেয় সানুসি বংশ ও ওমর আল মুখতার।১৯৪২: বিরোধী ইং-ফরাসি জোট ইতালিকে লিবিয়া থেকে হটিয়ে দেয়। ব্রিটেন ও ফ্রান্স ভাগ করে নেয় লিবিয়াকে।১৯৫১: লিবিয়া স্বাধীন হয়। বাদশাহ হন ইদ্রিস আল সানুসি।১৯৫৬: লিবিয়া দুটি মার্কিন কোম্পানিকে এক কোটি ৪০ লাখ একর আয়তনের ভূমিতে তেল অনুসন্ধানের অনুমতি দেয়।১৯৬২: বাদশাহ ইদ্রিস ১০৪ মাইল দীর্ঘ একটি পাইপলাইন চালু করেন। এটি দেশের অভ্যন্তরের তেলক্ষেত্রগুলোর সঙ্গে ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ প্রতিষ্ঠা করে। এ পাইপলাইন প্রথমবারের মতো লিবীয় তেল রপ্তানির সুযোগ করে দেয়।১৯৬৯: সেনা কর্মকর্তা মুয়াম্মার আল গাদ্দাফির অভ্যুত্থানে বাদশাহ ইদ্রিস ক্ষমতাচ্যুত। অভিন্ন আরব জাতীয়তাবাদী আদর্শে আরব দেশগুলোকে এক করার কর্মসূচি নেন গাদ্দাফি। লিবিয়ার তেলসহ বেশির ভাগ সম্পদের জাতীয়করণ করেন তিনি।