ইতিহাসের খসড়ার জন্য লেখা আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক, লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাকর্মী মুহাম্মদ শামসুল হকের সম্পাদনায় শিগগির বের হচ্ছে ইতিহাস-ঐতিহ্য-মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিবিষয়ক সাময়িকী ইতিহাসের খসড়া। সাময়িকীটির জন্য ইতিহাস আশ্রয়ী যেকোনো লেখা, তথ্য, ছবি প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্পাদক, ইতিহাসের খসড়া, ৫৬/বি জামালখান সড়ক (কেয়ারি খান-সংলগ্ন উত্তর পাশের গলি) এ ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে ফোনে (০১৭১৩১০৭২৩৭ নং) যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।