প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির দিনের ৬২৮তম সংখ্যায় মুক্তিযুদ্ধের দুর্লভ তথ্যচিত্র লেখাটির জন্য ‘ছুটির দিনে’কে ধন্যবাদ। আমরাএ প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখিনি। তাই যতটুকু সম্ভব বই-পত্র পড়ে সেই ইতিহাস জানার চেষ্টা করি। মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি প্রামান্যচিত্রগুলো আমাদের আপ্লুত করে। রোমাঞ্চিত করে। তরুণ প্রজন্ম কিংবা অদূর ও সুদূর ভবিষ্যতে যারা এই মাটিতে জন্ম নেবে তাদের জন্য এই প্রামাণ্যচিত্র হয়ে উঠুক তথ্যে ভান্ডার। জহির উদ্দীন লস্করলোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়