বিদেশের ভিন্ন সংস্কৃতির মাঝে এ যেন অন্য রকম এক মিলন মেলা। শত ব্যস্ততার মাঝে ঈদ উৎসবের কমতি নেই। যদিও বা বাইরের জগতে ঈদের আমেজ নিতান্ত গৌণ। রাস্তা ঘাটে কিংবা শপিং মলে ঈদের জৌলুশ বলতে কিছুই চোখে পড়েনা। অন্যদিকে অফিস আদালতে স্কুল কলেজে সবাই ঈদ উৎসব সম্পর্কে অবগত। হ্যাপি ঈদ।
ঈদ মানে সীমাহীন আনন্দ। সামারের দিবস গুলো এ দেশে অনেক লম্বা হয়। তারপরেও দীর্ঘ রোজার পরে যেন এল খুশির ঈদ। রীতিমতো এশিয়ান দোকানগুলো কেনাকাটার ধুম পড়ে যায়। ঘর সাজানো থেকে বাগান করা কিংবা নিত্য নতুন রেসিপি (ভরসা ইউটিউব)। মেনু সুস্বাদু পারফেক্ট করতে গৃহিণীর অব্যক্ত চেষ্টা। চাঁদনি রাতে মেহেদি সন্ধ্যা বাদ যায় না। ইষ্ট লন্ডনের বাংলা টাউন কিংবা লুটেনের বুরিপাক’ বা বার্মিংহাম শহরে ঈদের আমেজ সত্যিই দেখার মতো।
আমরা লন্ডন শহর থেকে সামান্য দূরে হাটপোড় শায়ারের হ্যাটফিল্ড নামক স্থানে বাস করি। এখানে ৩৫-৪০ থেকে এশিয়ান শ্যামলী বসবাস করে। ঈদ জমাতের আয়োজন ইয়ুথ কমিউনিটি হল সকাল ৮ টা। রীতিমতো ‘স্নান সমাপন’ করে নতুন পায়জামা পাঞ্জাবি পড়ে সুগন্ধ আঁতর মেখে কমিউনিটি হলের দিকে বাপ বেটা মিলে রওনা। আমার ছেলেমেয়ে রীতি মত এক্সসাইটেড। ঈদ মানে—স্কুল ছুটি এবং অফুরন্ত খেলার অবসর।
ইদানীং আমাদের ঈদ জমে উঠেছে বেশ। জমে উঠেছে আড্ডা। রাজনীতি সমাজনীতির ভালো মন্দ থেকে ক্রিকেট, বন্যা কিছুই বাদ যায় না। শত ব্যস্ততা এবং বাস্তবতা মাঝে কিছু সময়ের জন্য হারিয়ে যাই অন্য এক জগতে।