ইদিলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যীশু কুমার বড়ুয়া অবসর নিয়েছেন। গত ৩০ ডিসেম্বর বিদ্যালয় মাঠে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সংঘপ্রিয় বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন শাক্যমুনি বিহারের অধ্যক্ষ বিমলানন্দ মহাস্থবির, কলেজশিক্ষক সুব্রত বরণ বড়ুয়া, দীপক বড়ুয়া, ভাস্কর বড়ুয়া, দিলু বড়ুয়া, রিপন বড়ুয়া প্রমুখ। বিদায়ী শিক্ষক যীশু বড়ুয়া পরস্পরের মাঝে সুসম্পর্ক গড়ে তুলতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।