ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে ট্রাস্টি বোর্ডের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সভাপতি তৌহিদ সামাদ গত বৃহস্পতিবার জামালখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ফ্যাকাল্টি সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ঈসামইল দোভাষ, সহ–উপাচার্য ইরশাদ কামাল খান, অধ্যাপক এম আইয়ূব ইসলাম, এম নুরুজ্জামান, কাজী মোস্তাইন বিল্লাহ, মো. জাকির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।