ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্যাফের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও ক্যারিয়ার পরামর্শক প্রতিষ্ঠান ক্যারিয়ার ক্যাফের যৌথ উদ্যোগে কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জামালখান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শামীম জুবায়ের আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদ হাসান, গ্রন্থাগারিক মো. জিল্লুর রহমান ও ক্যারিয়ার ক্যাফের প্রতিষ্ঠাতা সাব্বির আহমাদ।
ইরশাদ কামাল খান বলেন, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উৎকৃষ্ট মানের শিক্ষার বিকল্প নেই। বিজ্ঞপ্তি।