প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে শরৎকালীন সেমিস্টারের ইন্টার্নশিপ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আয়োজিত গবেষণা–বিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জামাল খান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক এম আইয়ূব ইসলাম, সহযোগী অধ্যাপক সৈয়দ মনজুর কাদের, সহকারী অধ্যাপক রশিদ এ চৌধুরী ও মোহাম্মদ নাঈম আবদুল্লাহ।
পৃথক চারটি সেশনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা প্রচলিত গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন লিখন এবং প্রতিবেদন উপস্থাপন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। বিজ্ঞপ্তি