ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই​নডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসরি-কেনসাস সিটির সহযোগী অধ্যাপক মাসুদ এইচ চৌধুরী
ই​নডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসরি-কেনসাস সিটির সহযোগী অধ্যাপক মাসুদ এইচ চৌধুরী

চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চের উদ্যোগে ন্যানো কার্বন টেকনোলজি-বিষয়ক সেমিনার ৬ জুলাই বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর রিসার্চের ফ্যাকাল্টি ইনচার্জ মোসলেহউদ্দিন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসরি-কেনসাস সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ এইচ চৌধুরী।
সেমিনার শেষে মূল বক্তার হাতে ক্রেস্ট তুলে দেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এম. নুরুজ্জামান। সেমিনারে সমাপনী বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের সহকারী অধ্যাপক মো. এমরান হারুন। সেমিনার শেষে মাসুদ এইচ. চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ল্যাব পরিদর্শন করেন।বিজ্ঞপ্তি