ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও বারকোড ক্যাফের মধ্যে সমঝোতা স্মারক সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও বারকোড ক্যাফে, চট্টগ্রােমর মধ্যে সম্প্রতি এক সমঝোতা স্মারক সই হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার ইলিয়াস আহমেদ এবং বারকোড ক্যাফের পক্ষে স্বত্বাধিকারী মঞ্জুরুল হক সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের ডিন এম নুরুজ্জামান, স্কুল অব বিজনেসের শিক্ষক মাহমুদ হাসান, গ্রন্থাগারিক মো. জিল্লুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সরকার কামরুল মামুন, বারকোড ক্যাফের নির্বাহী পরিচালক ওমর ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।