ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও ‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন রিসার্চ কমিউনিটি, বাংলাদেশ’–এর যৌথ উদ্যোগে ‘অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটারবিজ্ঞান অনুষদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বাংলাদেশ, জাপান, মালেশিয়া ও আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেবেন।
সম্মেলনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার ফিজিক্যাল সিস্টেম, কগনিটিভ রেডিও নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, মোবাইল কম্পিউটিং, নেটওয়ার্ক সিকিউরিটি, অপটিক্যাল কমিউনিকেশনসহ নানা বিষয়ে পেপার উপস্থাপন করা যাবে। সম্মেলনের জন্য পেপার জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মার্চ। বিস্তারিত ফোনে (০১৬৭৩৯৮৮১৮৪) জানা যাবে।