প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) মার্কেটিং বিভাগের উদ্যোগে টার্গেট মার্কেটিংবিষয়ক সেমিনার ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিআইইউর সহউপাচার্য ইরশাদ কামাল খান। মূল বক্তব্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মীর নুরুল আবসার, মাহমুদ হাসান, সৈয়দ মনজুর কাদের, আবু সোহেল মাহমুদ, রোবাকা শামশের, মোসলেহ উদ্দিন চৌধুরী, কামরুদ্দিন পারভেজ, রাহাত বারী প্রমুখ।
অধ্যাপক মিজানুর রহমান বলেন, টার্গেট মার্কেটিং বিপণন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মূল প্রতিপাদ্য হলো ক্রেতার চাহিদা মেটানো। ক্রেতা যেটা চায়, সেই বিষয়টির ওপর বিশেষ নজর দিতে পারলেই বিক্রয় ব্যবস্থাপনায় গতি আসবে।
সেমিনারে সমাপনী বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মীর নুরুল আবসার। বিজ্ঞপ্তি।