ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পাঠাগার-বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ডিজিটাল পাঠাগার বিষয়ে সেমিনার সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পাঠাগারে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রথম সেশনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম জাবেদ আহমেদ।
সেমিনারের দ্বিতীয় সেশনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগারিক মহাম্মদ জিল্লুর রহমান। সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৩৫ জন গ্রন্থাগারিক অংশগ্রহণ করেন।
এ ছাড়া ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, রাহাত বারী, ইনডিপেনডেন্ট বিজনেস স্কুলের ব্যবস্থাপক রাসেল ইউসুফী, সিআইইউ-আমেরিকান কর্নারের সহকারী ব্যবস্থাপক রোমা দাস এবং লাইব্রেরি থেকে সিনিয়র লাইব্রেরি অফিসার সকিনা সুলতানা এবং রাশেদুর রহমান।
ব্রিটিশ কাউন্সিল, চট্টগ্রামের লাইব্রেরি ইন-চার্জ মাসুদুল আলমের উপস্থাপনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের হেড অব লাইব্রেরি সারওয়াত মাসুদা রেজা। সেমিনার উদ্বোধন করেন চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান। বিজ্ঞপ্তি।