ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনার

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলনের যৌথ উদ্যোক্তা ছিল ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম) এবং চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে। সম্মেলনে দেশি-বিদেশি ১৫০ জন গবেষক অংশ নেন।
সম্মেলনে মোট ১৩টি সেশন অনুষ্ঠিত হয়। এতে গবেষক মাইনোরু ওকাদা, ইওশিকা কাটাইয়ামা, নজমু হামাদা, কইচি ওয়াদা, আশির আহমেদ প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন সিআইইউর সাবেক সহ–উপাচার্য ইরশাদ কামাল খান। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন চিটগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন এম নুরুজ্জামান। বিজ্ঞপ্তি।