ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে পাঠদান-বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) পাঠদান–বিষয়ক এক সেমিনার ৯ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের 

সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ‘টেকনোলজি ইন ক্লাসরুম আন্ডার গ্লোবালাইজড ওয়ার্ল্ড’ শিরোনামের এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। সেমিনারে মূল আলোচক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যান্ডারসন স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন এ খান। এতে আরও উপস্থিত ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের পরিচালক মাহমুদ হাসান।

হারুন এ খান বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তন ঘটছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পাঠদানের পরিকল্পনা করতে হবে। সেমিনারে উপস্থিত ছিলেন সিআইইউর ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য মো. জাকির হোসেন, সিআইইউর ফিন্যান্স বিভাগের প্রধান সৈয়দ মনজুর কাদের, ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান আতিকুর রহমান, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোসলেহউদ্দিন খালেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। বিজ্ঞপ্তি