ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন সেশনের ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের বিবিএ, এমবিএ কোর্স, আইন অনুষদের এলএলবি, এলএলএম, লিবারেল আর্টস ও সমাজবিজ্ঞানের ইংরেজি, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত কম্পিউটারবিজ্ঞান, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল এবং ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন প্রকৌশল বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষার ফরম বিশ্ববিদ্যালয়ের তথ্য কার্যালয় হতে সংগ্রহ করা যাবে অথবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.ciu.edu.bd / http://www.ciu.edu.bd) হতে ফরম ডাউনলোড করে জমা প্রদান করা যাবে।
ভর্তি ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ আগস্ট। অন্য বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স বা ক্রেডিট সম্পন্ন করেছে এমন ছাত্রছাত্রীরাও ‘ট্রান্সফার স্টুডেন্ট’ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য মুঠোফোনে (০১৯৪-৬৯৭৩৭৭৮) জানা যাবে। বিজ্ঞপ্তি।