ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে 'ওপেন ডে'
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (সিআইইউ) সেমিস্টারভিত্তিক আয়োজন ‘ওপেন ডে’ গত বুধবার জামালখান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান রশিদ এ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার। উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের উপদেষ্টা এম আইয়ুব ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।
উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, চট্টগ্রামে বসে আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে এই প্রতিষ্ঠান। এটিকে দেশের সেরা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, ‘বর্তমানে গোটা পৃথিবীতে জঙ্গিবাদ একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। এটি কিছু মানুষের বানানো। পৃথিবীর সাড়ে সাত শ কোটি মানুষের মধ্যে হয়তো কিছু মানুষ এর সঙ্গে জড়িত। এই সমস্যা মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে নানা খাবারের পসরা নিয়ে বসে স্টল। এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট ‘দ্য সিগনেচার’ ও ‘কিউব’। ছিল ক্যাম্পাস পরিদর্শন ও স্পট অ্যাডমিশনের সুযোগ। বিজ্ঞপ্তি।