ইনস্টাগ্রাম থেকে ফ্যাশন ও বিউটি ট্রেন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রাম—ফ্যাশনিস্তা তারকাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের নাম। ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁরা হাতের মুঠোফোনে এক ক্লিকে এখানে আসেন, ছবি-ভিডিও-ক্যাপশন পোস্ট করেন, চলে যান। তারকা ও ইনফ্লুয়েন্সারদের ছবিগুলো দেখলে বোঝা যাবে ফ্যাশন আর বিউটির ট্রেন্ড। আবার কোনো কোনো তারকার কিছু কিছু ফ্যাশন বা স্টাইল ট্রেন্ড সেটও করে। চোখ বুলিয়ে নেওয়া যাক, ইনস্টাগ্রামে সবচেয়ে আলোচিত কিছু ভিনদেশি ও দেশি তারকার পোশাক আর সাজগোজে।
১ / ১২
জিনস সব সময় ট্রেন্ডে। সেই জিনসের সঙ্গে লেদারের মিশেলে আসছে নতুন সব ডিজাইন। ‘ভোগ’ এটা নিয়ে করেছে বিশেষ একটি আর্টিকেল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় অ্যাথলেট নীরাজ চোপড়া প্রাণিপ্রেমী। ছবিতে পোষা কুকুরের সঙ্গে নীরাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
নেইলপলিশের ট্রেন্ডে আছে ফ্লোরাল ডিজাইন। নখে এসব ফুলেল রঙিন নেইলপলিশ কেবল যে স্টাইলিশ দেখায়, তা–ই নয়; মন ভালো রাখতেও সাহায্য করে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
জ্যামাইকা ভ্রমণের শেষ দিনে ৫৭ বছর বয়সী ব্রিটিশ ফ্যামন ডিজাইনার জেনি প্যাকহামের ডিজাইন করা এই সবুজ পোশাকটি হয়ে উঠছে ফ্যাশনের অনুপ্রেরণা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
২ এপ্রিল ছিল রুনা খানের ১৩তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে ভক্তদের সঙ্গে তাঁর বিয়ের ছবিটি শেয়ার করেছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
সমুদ্রে নেমে, বালু আর রোদ গায়ে মেখে সারা আলী খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
নতুন লুকে বলিউড তারকা হৃতিক রোশন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
অস্কারের মঞ্চে এভাবেই গুচির পালক আর সিকুইনের গাউনে উপস্থিত হয়েছিলেন হলিউড তারকা ডাকোটা জনসন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
এমএক্স প্লেয়ারের নতুন শো লক আপ। এখানেই বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে বলিউড তারকা কঙ্গনা রনৌতকে। তিনি দেখা দিয়েছেন লেডি বস লুকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
অস্কারের লালগালিচায় এভাবেই পা রেখেছিলেন বিয়ন্সে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকীর এই শার্টের ডিজাইন করেছেন শামিম খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
ভারতের টেলিভিশন ও বলিউড তারকা অঙ্কিতা লোখান্ডে শাড়িটি পরেছেন ভিন্নভাবে, বেল্ট দিয়ে, নিচের অংশটা গাউনের মতো করে
ছবি: ইনস্টাগ্রাম থেকে