ইনার হুইল ক্লাব কর্মকর্তাদের পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনার হুইল ক্লাবের পরিচিতি সভায় নবনিযুক্ত কর্মকর্তারা
ইনার হুইল ক্লাবের পরিচিতি সভায় নবনিযুক্ত কর্মকর্তারা

আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ক্লাবের দ্বিতীয় জেলা ৩৪৫ এর যাত্রা শুরু হয়েছে। সমপ্রতি স্থানীয় এক হোটেলে সংগঠনের নবনিযুক্ত কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার অধীন ১২টি ক্লাবের সদস্যরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান রুজিনা আফজাল। বক্তব্য দেন কমিটির ভাইস চেয়ারম্যান খালেদা আউয়াল, লাভলী বায়েজীদ, সাধারণ সম্পাদক শারমিন হোসেন, ট্রেজারার মোহসিনা রেজা, এক্সটেনসন অর্গানাইজার মুনিরা খান, আই এস ও বৈশাখী মেন্ডেজ ও এডিটর তাহিয়া খলিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক দিলরুবা আহমেদ, জেলা ৩২৮ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রওশন আরা রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।