ইনার হুইল ক্লাবের উদ্যোগে শিল্পী ফেরদৌসী রহমানকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর উদ্যোগে সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ইনার হুইল ডে উদ্যাপন উপলক্ষে সম্প্রতি স্থানীয় একটি ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি এবং স্মৃতিচারণের মধ্যমে কিংবদন্তি এই শিল্পীর দীর্ঘ ৬০ দশকেরও বেশি সংগীতজীবনের নানা দিক তুলে ধরা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ক্লাবের চেয়ারম্যান খালেদা এ আউয়াল। অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফেরদৌসী রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি মনের আনন্দে গান গেয়েছি। কিন্তু দেশের সকল মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি তা অতুলনীয়।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন রওশন আরা রহমান, মুনিরা খান, আখতার জাহান, সুরাইয়া আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।