ইনোভেটিভ মাল্টিমিডিয়ায় ইন্টেরিয়র ও ফ্যাশন ডিজাইনবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনোভেটিভ মাল্টিমিডিয়ায় ইন্টেরিয়র ও ফ্যাশন ডিজাইনবিষয়ক নয় দিনের কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠান ১৩ মার্চ প্রতিষ্ঠানের পাঁচলাইশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইনোভেটিভ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী সেলিনা হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী আহামেদ নেওয়াজ। তিনি বলেন, এ ধরনের কর্মশালার ফলে তরুণদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা বাড়বে।সেলিনা হাই বলেন, তরুণ প্রজন্মকে কর্মোপযোগী ও যুগোপযোগী কাজের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই ও চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক কোহিনুর কামাল, ইনোভেটিভ মাল্টিমিডিয়ার পরিচালক হেলাল উদ্দিন, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর চারুকলা প্রশিক্ষক ও ইন্টেরিয়র ডিজাইনার সঞ্জিত রায়, বেঙ্গল শিপিং লাইনসের পরিচালক আবদুল হাই প্রমুখ। কর্মশালায় শিক্ষার্থীদের ইন্টেরিয়র বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেন স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনার আকিক আহমেদ। ফ্যাশন ডিজাইন বিষয়ে ধারণা দেন ডলস হাউজের ব্যবস্থাপনা পরিচালক আইভি হাসান এবং শৈল্পিক লিমিটেডের এইচএম ইলিয়াছ। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।